ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনার কংস নদের ভাঙন রোধে কুলুঞ্জা–ভাউরতলা–নগুয়াবাসীর মানববন্ধন

রোববার (১২ জুলাই) বিকেলে কংস নদীর তীরে আয়োজিত এ মানববন্ধনে তিন গ্রামের কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।
  • আপলোড তারিখঃ 14-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2631 জন
নেত্রকোনার কংস নদের ভাঙন রোধে কুলুঞ্জা–ভাউরতলা–নগুয়াবাসীর মানববন্ধন ছবির ক্যাপশন: নগুয়া-ভাউরতলা ওয়ার্ড: ৭ নং ওয়ার্ড ইউনিয়ন: ৬ নং কাকৈরগড়া ইউনিয়ন উপজেলা: দুর্গাপুর জেলা: নেত্রকোনা কংস নদের ভাঙন রোধে কুলুঞ্জা–ভাউরতলা–নগুয়াবাসীর প্রাণের আকুতি।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কুলুঞ্জা, ভাউরতলা নগুয়া গ্রামের বাসিন্দারা কংস নদের ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রোববার (১২ জুলাই) বিকেলে কংস নদীর তীরে আয়োজিত মানববন্ধনে তিন গ্রামের কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে কংস নদীর ভাঙনে বসতভিটা, আবাদি জমি, গাছপালা গ্রামীণ সড়ক নদীগর্ভে বিলীন হচ্ছে। প্রতিটি বর্ষা মৌসুমে নদীর তীব্র স্রোতে নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। এতে স্থানীয় মানুষের জীবন-জীবিকা নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

উপস্থিত ভুক্তভোগীদের মাঝে বক্তব্য রাখেন মুফতী জাহাঙ্গীর আলম সালমানী, মোঃ মোজ্জাম্মেল হক মোমজাদ, মওলানা ওমর ফারুক, মীর নুরুল আমিন, মোঃ জালাল উদ্দিন প্রমুখ।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই দ্রুত পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

এদিকে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নদী ভাঙন রোধের বিষয়টি মূলত পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। গ্রামবাসীর পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হলে তা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় বিপর্যস্ত খাগড়াছড়ি: সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎহীন সাজেক ও দীঘিনালা