ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুই সেনাসদস্য নিহত, কর্মকর্তা আহত

বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত অনুশীলন চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
  • আপলোড তারিখঃ 09-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 952 জন
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুই সেনাসদস্য নিহত, কর্মকর্তা আহত ছবির ক্যাপশন: চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত হয়েছেন। ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার ( সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত অনুশীলন চলাকালে দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত হন। একই ঘটনায় একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহত কর্মকর্তাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে এবং নিহত আহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং আর্টিলারি অনুশীলন পরিচালনার সরকারি অনুমোদন রয়েছে।

মর্মান্তিক ঘটনায় সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী