ঢাকা | বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারইপটল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। এ সময় অভিযুক্ত যুবক তার দোষ স্বীকার করলে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে এ সাজা দেওয়া হয়।
  • আপলোড তারিখঃ 19-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10430 জন
সরিষাবাড়ীতে স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড ছবির ক্যাপশন: এক স্কুলছাত্রীকে ইভটিজিং ও অসৎ উদ্দেশ্যে টেনে নেওয়ার চেষ্টার অভিযোগে সুজন মিয়া (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে এক স্কুলছাত্রীকে ইভটিজিং ও অসৎ উদ্দেশ্যে টেনে নেওয়ার চেষ্টার অভিযোগে সুজন মিয়া (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারইপটল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। এ সময় অভিযুক্ত যুবক তার দোষ স্বীকার করলে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে এ সাজা দেওয়া হয়।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বারইপটল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী টিফিনের সময় বারইপটল ব্রিজপাড় মোড়ের একটি দোকান থেকে খাবার কিনে বিদ্যালয়ে ফিরছিল। পথে সুজন মিয়া ওই শিক্ষার্থীর হাত ধরে অসৎ উদ্দেশ্যে তাকে পাশের কলাবাগানের দিকে টেনে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি ওই শিক্ষার্থীকে কু-প্রস্তাব ও অশালীন কথাবার্তা বলেন বলে অভিযোগ রয়েছে।

শিক্ষার্থী কৌশলে তার কাছ থেকে ছুটে বিদ্যালয়ে ফিরে বিষয়টি প্রধান শিক্ষক ও সহপাঠীদের জানায়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুজন মিয়াকে আটক করে বিদ্যালয়ে নিয়ে আসে। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ইভটিজিংয়ের অপরাধে এক বেকারি কারিগরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন