ঢাকা | বঙ্গাব্দ

ধামইরহাটে প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে ৭ কৃষকের ১০ বিঘা জমির ধান বিনষ্ট

নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতায় রাসায়নিক স্প্রে ৭ কৃষকের প্রায় ১০ বিঘা জমির ধান পুড়ে গেছে। ক্ষতিকারক রাসায়নিক স্প্রে করে দরিদ্র কৃষকদের ধান বিনষ্ট করে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে ৭ জনকে আসামী করে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী চানমুদ্দীন গং। ২৩ অক্টোবর সকালে একদল সাংবাদিক সরেজমিন রুপনারায়নপুর মাঠে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান।
  • আপলোড তারিখঃ 23-10-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1442 জন
ধামইরহাটে প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে ৭ কৃষকের ১০ বিঘা জমির ধান বিনষ্ট ছবির ক্যাপশন: নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতায় রাসায়নিক স্প্রে ৭ কৃষকের প্রায় ১০ বিঘা জমির ধান পুড়ে গেছে।
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতায় রাসায়নিক স্প্রে ৭ কৃষকের প্রায় ১০ বিঘা জমির ধান পুড়ে গেছে। ক্ষতিকারক রাসায়নিক স্প্রে করে দরিদ্র কৃষকদের ধান বিনষ্ট করে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে ৭ জনকে আসামী করে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী চানমুদ্দীন গং। ২৩ অক্টোবর সকালে একদল সাংবাদিক সরেজমিন রুপনারায়নপুর মাঠে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান। 

ক্ষতিগ্রস্থ কৃষক ও মামলার বাদী রুপনরায়নপুর (নিকেশ্বর) গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে চানমদ্দীন জানান, সে সহ অপর কৃষক মামুন হোসেন, আমিনুল, রিয়াজ, মিজানুর, মাসুদ ও মোমিন রুপনারায়নপুর মৌজায় জে,এল নং-১৮২ মোতাবেক ৭৬০ ও ২৫-২৩৪৫ নম্বর প্রস্তাবিত খতিয়ানভুক্ত ৩.১৭ একর সম্পত্তি ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে চাষাবাদ করে আসছেন এবং আমন মৌসুমে যথারীতি ধান রোপন করেছেন। প্রতিপক্ষ একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে ওবায়দুল ইসলাম. এন্দাদুল ওরফে বিপ্লব, বাবু, সাবু এবং  মুজাই ছেলে মোমিন ও খোকার ছেলে জিয়ারুল ইসলাম ২০ অক্টোবর রাতে ওই জমিতে রাসায়নিক স্প্রে করাকালে স্থানীয় মিজানুর তা দেখে ফেললে দুষ্কৃতিকারী প্রতিপক্ষ বিপ্লব গং প্রত্যক্ষদর্শী মিজানুর রহমানকে দেশীয় অস্ত্র হাসুয়া, রামদা, লোহার রড নিয়ে ধাওয়া দিলে সে প্রাণ ভয়ে জমিতে থাকা ধান গাছে মধ্যে লুকায় ও পরবর্তীতে কৌশলে পালিয়ে আসে। পরদিন সকালে বিষয়টি মিজানুর জমির মালিক চানমদ্দীনকে জানায় এবং সে জমিতে গিয়ে দেখেন সমস্ত ধান গাছ পুড়ে বিবর্ণ অকার ধারণ করেছে। রাসায়নিক স্প্রে করায় কৃষক চানমদ্দীন গং এর প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। ইতিপূর্বেও বিপ্লব গং চানমুদ্দীন এর জমির আলু-সরিষা বিনষ্ট করার অভিযোগে চানমুদ্দীনের দায়েরকৃত মামলায় আদালতের নির্দেশনা মোতাবেক তদন্তে বিপ্লব গং ইউপি চেয়ারম্যানের গ্রাম আদালতে দোষী সাব্যস্ত হন এবং ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

১নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম বলেন,‘ চানমদ্দীনের মামলায় বিপ্লব গং স্বাক্ষ্যপ্রমানে দোষী হওয়ায় তাদের জরিমানা করা হয়েছিল এবং সম্প্রতি ধান পুড়িয়ে মারার ঘটনায় বিপ্লব গংকে চানমদ্দীনের সন্দেহ করাটা অমুলক নয়। ’

জমি-জমা নিয়ে আমাদেরকে চানমদ্দীন গং হয়রানি করছে এবং তাদের সাথে মামলা ও শত্রুতা রয়েছে মর্মে স্বীকার করে অভিযুক্ত বিপ্লব মুঠোফোনে (০১৭৩৫-৫৯০৫৫১) প্রতিবেদককে বলেন,‘ জমিটির দাবীদার আমরাই, তারা আমাদের জমিতে জোর করে ধান লাগিয়েছে এবং চানমুদ্দীন গং আমাদের মামলা দিয়ে হয়রানী করছে, আমরা কারও জমিতে রাসায়নিক স্প্রে করিনি, তারা আমাদের হয়রানী করতে মিথ্যা অভিযোগ করছে।’

ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান বলেন,‘ কেউ সম্পত্তির আইনগত বৈধ মালিক হলে সে ফসল দাবী করতেই পারে, কিন্তু কারও ফসল ধ্বংস করা ফৌজদারী ও দন্ডনীয় অপরাধ, বাদী অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন