ঢাকা | বঙ্গাব্দ

ছেলের বাসায় যাওয়া হলো না মমতাময়ী মায়ের, ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রাণ গেল গৃহবধূর

ছেলের বাসায় বেড়াতে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন এক মমতাময়ী মা। কিন্তু সেই যাত্রা আর শেষ হলো না। পথিমধ্যে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে চলন্ত সিএনজি থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই গৃহবধূর। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নলিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 23-10-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1445 জন
ছেলের বাসায় যাওয়া হলো না মমতাময়ী মায়ের, ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রাণ গেল গৃহবধূর ছবির ক্যাপশন: ছেলের বাড়িতে বেড়াতে যাওয়া হলো না, পথেই প্রাণ গেল মায়ের

সরিষাবাড়ী প্রতিনিধি:

ছেলের বাসায় বেড়াতে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন এক মমতাময়ী মা। কিন্তু সেই যাত্রা আর শেষ হলো না। পথিমধ্যে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে চলন্ত সিএনজি থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই গৃহবধূর। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নলিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সরিষাবাড়ী উপজেলার ২ নম্বর পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া কোরানীপাড়া গ্রামের মাজম আলীর মেয়ে এবং সাকের আলীর স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ টাঙ্গাইলের ভূঞাপুরে ছেলের বাসায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন। পথে নলিন বাজার এলাকা পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তাঁর সঙ্গে থাকা সাইড ব্যাগ ধরে হঠাৎ হ্যাঁচকা টান দেয়।

এ সময় ছিনতাইকারীদের টান সামলাতে না পেরে চলন্ত সিএনজি থেকে পাকা সড়কে ছিটকে পড়ে যান তিনি। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।

ঘটনার পর স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এলাকায় শোকের ছায়া

ছেলের বাসায় বেড়াতে যাওয়ার পথে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একটি ছিনতাইয়ের ঘটনায় এভাবে একজন নারীর প্রাণহানিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সড়কপথে ছিনতাইকারী চক্রের তৎপরতা বন্ধ এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন