ঢাকা | বঙ্গাব্দ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া

ফরিদপুরের হাই কেয়ার স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে খেলনা ও সহায়তা সামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া এ কর্মসূচির আয়োজন করে। এতে শিশুদের মাঝে বিভিন্ন খেলনা ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
  • আপলোড তারিখঃ 29-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7797 জন
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া ছবির ক্যাপশন: ফরিদপুরের হাই কেয়ার স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে খেলনা ও সহায়তা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :


ফরিদপুরের হাই কেয়ার স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে খেলনা ও সহায়তা সামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া এ কর্মসূচির আয়োজন করে। এতে শিশুদের মাঝে বিভিন্ন খেলনা ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।


কর্মসূচিতে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার প্রেসিডেন্ট সাকেরা খান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের করুণার নয়, ভালোবাসা, সম্মান ও সহযোগিতার প্রয়োজন। সমাজের সবাই এগিয়ে এলে এসব শিশু আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের সক্ষমতা বিকাশের সুযোগ পাবে।


তিনি বলেন, শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণও গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা রাশিদা আখতারী খানম রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সহযোগিতা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, মানসিক বিকাশ ও ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে।


কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শিশুদের মুখে হাসি ও বিদ্যালয় প্রাঙ্গণে নতুন চারাগাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচিটি মানবিকতা, ভালোবাসা ও পরিবেশ সচেতনতার এক সুন্দর বার্তা তুলে ধরে।


নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন