ঢাকা | বঙ্গাব্দ

“এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন” জানুয়ারিতে ভোটের আশা ইসির

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় এ সময়ে নির্বাচন আয়োজন করা হবে না। পাশাপাশি বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পিছিয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
  • আপলোড তারিখঃ 24-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9196 জন
“এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন” জানুয়ারিতে ভোটের আশা ইসির ছবির ক্যাপশন: আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক:


চলতি বছর আর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তবে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকায় এ সময়ে নির্বাচন আয়োজন করা হবে না। পাশাপাশি বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পিছিয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি জানান, রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার আশা করছে কমিশন।

নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে সরকারের কোনো চাপ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি। বাস্তবতা, আইন ও সংবিধান বিবেচনা করেই কমিশন নির্বাচনের সময়সূচি নির্ধারণ করে।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন