ঢাকা | বঙ্গাব্দ

হাসপাতালে চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে অদ্য ১৭-১০-২০২৬ খ্রী. দুপুরে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু ধূমপানই নয়, ওই চিকিৎসকের ব্যক্তিগত কক্ষটিও অত্যন্ত অপরিচ্ছন্ন ও নোংরা অবস্থায় পান তিনি। হাসপাতাল প্রাঙ্গণে এমন অসংবেদনশীল ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে সংশ্লিষ্ট চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।
  • আপলোড তারিখঃ 17-10-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3148 জন
হাসপাতালে চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন: শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।

হাসপাতালে চিকিৎসকের ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে অদ্য ১৭-১০-২০২৬ খ্রী. দুপুরে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু ধূমপানই নয়, ওই চিকিৎসকের ব্যক্তিগত কক্ষটিও অত্যন্ত অপরিচ্ছন্ন ও নোংরা অবস্থায় পান তিনি। হাসপাতাল প্রাঙ্গণে এমন অসংবেদনশীল ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে সংশ্লিষ্ট চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসাসেবা ব্যবস্থা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিসহ সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সে সময় ওই চিকিৎসককে নিজ কক্ষে বসে ধূমপান করতে দেখা যায়। শিশু হাসপাতালের মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একজন দায়িত্বশীল চিকিৎসকের ধূমপান করা এবং কক্ষের নোংরা পরিবেশ দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনার পরপরই অভিযুক্ত চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে, হাসপাতালগুলোতে উপযুক্ত চিকিৎসাসেবা নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা বাধ্যতামূলক। চিকিৎসকসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে পেশাগত মর্যাদা রক্ষা করে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন