ঢাকা | বঙ্গাব্দ

গৌরীপুরে সাবেক উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠানের স্মরণসভা

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয় এবং তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
  • আপলোড তারিখঃ 08-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 539 জন
গৌরীপুরে সাবেক উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠানের স্মরণসভা ছবির ক্যাপশন: ২৬তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা ও দোয়া মাহফিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী, সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল আমিন খান পাঠানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৌরীপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয় এবং তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবদুশ শাকুর। প্রভাষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আঃ গফুর, সহকারী অধ্যাপক মোঃ আতাউর রহমান, প্রভাষক নাদিরুজ্জামান, প্রভাষক এইচ এম হাদী ও সাবেক সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

স্মরণসভা শেষে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মৌলভী আব্দুল কদ্দুস।

অপরদিকে, দুপুরে সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ ওবায়দুল্লাহ সুমন। সহকারী শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক, সহকারী শিক্ষক শিরিন আক্তার খানম প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাই। এছাড়া সকালে তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়েও নুরুল আমিন খান পাঠানের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা

উল্লেখ্য, নুরুল আমিন খান পাঠান ১৯৮৫ সালে গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

এই সমাজসেবক ও শিক্ষানুরাগী ২০০০ সালের ৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী