ঢাকা | বঙ্গাব্দ

ডিবি ও ডিজিএফআই পরিচয়ে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টায় ৫ জন গ্রেফতার

পুলিশ জানায়, নিয়মিত টহল ডিউটির সময় কোতোয়ালী মডেল থানার এএসআই (নিঃ) মো. কাদিরুল ইসলাম জানতে পারেন, নটরডেম কলেজের পেছনে জালালের মোড় এলাকায় এক ব্যক্তিকে অপহরণ করে এনে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হচ্ছে। পরে পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করে।
  • আপলোড তারিখঃ 20-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10255 জন
ডিবি ও ডিজিএফআই পরিচয়ে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টায় ৫ জন গ্রেফতার ছবির ক্যাপশন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর জালালের মোড় (নটরডেম কলেজের পেছনে) এলাকায় ডিবি ও ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে সংঘবদ্ধ অপরাধী চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১টা থেকে দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত টহল ডিউটির সময় কোতোয়ালী মডেল থানার এএসআই (নিঃ) মো. কাদিরুল ইসলাম জানতে পারেন, নটরডেম কলেজের পেছনে জালালের মোড় এলাকায় এক ব্যক্তিকে অপহরণ করে এনে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হচ্ছে। পরে পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করে।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. আব্দুস সামাদ (৩১)। তিনি ময়মনসিংহের কোতোয়ালী থানার পনঘাগড়া এলাকার আব্দুর রেজ্জাকের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সামাদ পুলিশকে জানান, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে ঢাকা হাইওয়ের চুরখাই এলাকায় গ্রেফতার ব্যক্তিরা নিজেদের ডিজিএফআই ও ডিবির সদস্য পরিচয় দিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে তাকে জালালের মোড় এলাকায় এনে মাদকের মিথ্যা মামলায় গ্রেফতার ও আদালতে চালান দেওয়ার ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—দিনাজপুরের খানসামা থানার ছিট আলোকদি এলাকার মো. শামীম ইসলাম সবুজ (৩৫), ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকার আল-আমীন (২০), শেরপুরের নকলা থানার চর ভাবনা এলাকার ফারুক আহম্মেদ (৩৫), ময়মনসিংহের সুতিয়াখালী এলাকার পিয়াস মিয়া (২২) এবং নগরীর বাগমারা এলাকার দিদারুল ইসলাম (৫৮)।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন ও একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন