ঢাকা | বঙ্গাব্দ

কৃতজ্ঞতাবোধ থেকেই আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, কৃতজ্ঞতাবোধ থেকেই আনন্দমোহন বসুকে সমাজের সামনে তথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ময়মনসিংহকে শিক্ষার নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে যেসব ব্যক্তি অপরিসীম অবদান রেখেছেন, আনন্দমোহন বসু তাঁদের অন্যতম।
  • আপলোড তারিখঃ 23-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9355 জন
কৃতজ্ঞতাবোধ থেকেই আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি ছবির ক্যাপশন: আনন্দমোহন বসুর ১৮০তম জন্মদিন উপলক্ষে সিটি কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, কৃতজ্ঞতাবোধ থেকেই আনন্দমোহন বসুকে সমাজের সামনে তথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ময়মনসিংহকে শিক্ষার নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে যেসব ব্যক্তি অপরিসীম অবদান রেখেছেন, আনন্দমোহন বসু তাঁদের অন্যতম।

তিনি বলেন, অন্ধকারাচ্ছন্ন সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে নতুন পথের সন্ধান দিয়েছেন আনন্দমোহন বসু। ময়মনসিংহবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ। তবে দুঃখজনক হলেও সত্য, নতুন প্রজন্মের কাছে আমরা আনন্দমোহন বসুকে তাঁর প্রাপ্য মর্যাদায় তুলে ধরতে পারিনি।

আনন্দমোহন বসুর ১৮০তম জন্মদিন উপলক্ষে সিটি কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ময়মনসিংহ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি রতন আকন্দ, সমাজকর্মী ও সাবেক ছাত্র মির্জা মোস্তফা, আনন্দমোহন বসু স্মৃতি সংসদের আহ্বায়ক তাহমিনা রহমান, পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট ও চিত্রশিল্পী পরিতোষ মজুমদার, চিত্রশিল্পী জয়ন্ত তালুকদার শিবু, হাসান মাসুদ, তাপস মজুমদার, কবি স্বাধীন চৌধুরী, ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদ এর আহ্বায়ক মোঃ রাজন, জয়নুল আবেদিন সংগ্রহশালার উপ-কিপার মুকুল দত্তসহ বিভিন্ন পর্যায়ের শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে তীব্র গরম উপেক্ষা করে তিন শতাধিক ক্ষুদে চিত্রশিল্পী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের কাছে আনন্দমোহন বসুর শিক্ষা, সমাজ ও মানবকল্যাণে অবদান তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন