ঢাকা | বঙ্গাব্দ

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় ও অশ্রুসিক্ত নয়নে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন

নওগাঁর ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা ও অশ্রুসিক্ত নয়নে চির নিদ্রায় শায়িত হলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ। বর্ণাঢ্য জীবনের অধিকারী ও বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব এম এ ওয়াদুদ ছিলেন সর্বজন প্রিয় ও সদালাপী ব্যক্তি। ধামইরহাট উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতাও ছিলেন গুনী এই রাজনীবিদ। জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও তিনি ছিলেন সর্বদলের নেতাকর্মীদের প্রিয় ও শ্রদ্ধাভাজন।
  • আপলোড তারিখঃ 12-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 438 জন
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় ও অশ্রুসিক্ত নয়নে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন ছবির ক্যাপশন: চির নিদ্রায় শায়িত হলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ


নওগাঁর ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা অশ্রুসিক্ত নয়নে চির নিদ্রায় শায়িত হলেন উপজেলা বিএনপির সভাপতি এম ওয়াদুদ। বর্ণাঢ্য জীবনের অধিকারী বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব এম ওয়াদুদ ছিলেন সর্বজন প্রিয় সদালাপী ব্যক্তি। ধামইরহাট উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতাও ছিলেন গুনী এই রাজনীবিদ। জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও তিনি ছিলেন সর্বদলের নেতাকর্মীদের প্রিয় শ্রদ্ধাভাজন।

মরহুমের ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসফি আরাফাত অভি জানান, তার বাবা দীর্ঘদিন যাবত কিডনী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত সেপ্টেম্বর ঢাকার পিজি হাসপাতালে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর খবরে ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। ১০ সেপ্টেবর সকাল ১১ টায় রাঙ্গামাটি বাজারস্থ ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় নওগাঁ- আসনের সাবেক সংসদ সদস্য  কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খাঁন, জেলা বিএনপির সভাপতি জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক আলহাজ মো. মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে.এম লায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তারিকুল ইসলাম রাঙ্গা, সাবেক সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী চপল, থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আখরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. মামুন, সাংগঠনিক .জেড মিজান, ধামইরহাট পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, ইউনিয়ন বিএনপি নেতা রুহেল হোসেন সুমন, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মুনছুর আলী, ছাত্রদল নেতা উমর ফারুক রুমন, উপজেলা জামায়াতের নায়েবে আমির আতাউর রহমান প্রমুখ সহ হাজার হাজার নেতাকর্মী সমর্থক জানাযায় অংশ গ্রহন করেন। জানাযায় দল-মত নির্বিশেষে সর্বদলীয় নেতৃবৃন্দ সাধারণ মানুষ ছুটে আসে তাকে এক নজর দেখতে, রাস্তা দুপাশে নামে মানুষের ঢল। মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে   মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শোক প্রকাশ করেছেন নওগাঁ- আসন এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী