ঢাকা | বঙ্গাব্দ

মা হারালেন সংসদ সদস্য সালমান ওমর রুবেল

সোমবার (১২ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মরহুমা মাকসুদা খানম তিন সন্তান রেখে গেছেন। তাঁর বড় ছেলে ইমরান ওমর একজন বিশিষ্ট ব্যবসায়ী, দ্বিতীয় মেয়ে আফসানা খানম রুবি অস্ট্রেলিয়াপ্রবাসী এবং ছোট ছেলে আলহাজ্ব সালমান ওমর রুবেল সংসদ সদস্য ও ব্যবসায়ী ।
  • আপলোড তারিখঃ 12-10-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3964 জন
মা হারালেন সংসদ সদস্য সালমান ওমর রুবেল ছবির ক্যাপশন: হালুয়াঘাট-ধোবাউড়ার সংসদ সদস্য সালমান ওমর রুবেলের মায়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেলের মা মোসাম্মৎ মাকসুদা খানম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

মরহুমা মাকসুদা খানম তিন সন্তান রেখে গেছেন। তাঁর বড় ছেলে ইমরান ওমর একজন বিশিষ্ট ব্যবসায়ী, দ্বিতীয় মেয়ে আফসানা খানম রুবি অস্ট্রেলিয়াপ্রবাসী এবং ছোট ছেলে আলহাজ্ব সালমান ওমর রুবেল সংসদ সদস্য ও ব্যবসায়ী ।

মায়ের মৃত্যুর সংবাদ জানিয়ে সংসদ সদস্য সালমান ওমর রুবেল গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

তিনি বলেন, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার পরম শ্রদ্ধেয় ও গর্ভধারিণী মা গত রাত ১টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। আমার মায়ের এই চিরবিদায় আমাদের পরিবারের জন্য এক অপূরণীয় শূন্যতা। সবার কাছে আমার মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া চাই। মহান আল্লাহ তায়ালা যেন আমার মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।”

জানাজা ও দাফনের সময়সূচি

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার প্রথম জানাজা মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ জোহর ময়মনসিংহ বড় মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা একই দিন বাদ আসর, বিকেল ৫টায় হালুয়াঘাটের ঘাশিগাঁও দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নিজ গ্রাম ঘাশিগাঁওয়ে তাঁকে দাফন করা হবে।

মরহুমার মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা তাঁর আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন