ঢাকা | বঙ্গাব্দ

নাসিরাবাদ কলেজে ‘তারুণ্যের মেলা’ অনুষ্ঠিত

শনিবার সকালে কলেজের আইসিটি ভবনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
  • আপলোড তারিখঃ 19-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10316 জন
নাসিরাবাদ কলেজে ‘তারুণ্যের মেলা’ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: শনিবার সকালে কলেজের আইসিটি ভবনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।


আশিকুর রহমান মিঠু 

“ভাসবো মোরা আনন্দের ভেলায়, সম্প্রীতি হোক তারুণ্যের মেলায়”—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের মেলা ২০২৬’।

শনিবার সকালে কলেজের আইসিটি ভবনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিরাবাদ কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী। বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান আকন্দ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. জাকির হোসেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রাবিয়া সুলতানা বিথীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন একই বিভাগের অধ্যাপক আতাউর রহমান।

আলোচনা পর্বে বক্তারা তরুণদের সম্ভাবনা, সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ববোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তারুণ্যের শক্তিকে ইতিবাচক ও গঠনমূলক কাজে ব্যবহারের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা বলেন, তারুণ্য হচ্ছে স্বপ্ন দেখা, নতুন কিছু করার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার শক্তি। এই শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে সুস্থ সাংস্কৃতিক ও সামাজিক পরিবেশ প্রয়োজন।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখবে। তারুণ্যের শক্তিকে ইতিবাচক ও গঠনমূলক কাজে ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।


নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন