ঢাকা | বঙ্গাব্দ

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে অধ্যাপক ড. দিদারুল ইসলামের বিদায় সংবর্ধনা

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-কর্মকর্তা, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে দীর্ঘ কর্মজীবনে কলেজের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব পালনে প্রফেসর ড. মোঃ দিদারুল ইসলামের অবদানের কথা স্মরণ করেন।
  • আপলোড তারিখঃ 06-09-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1597 জন
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে অধ্যাপক ড. দিদারুল ইসলামের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন: সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ দিদারুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ঐতিহ্যবাহী মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর . মোঃ দিদারুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( সেপ্টেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-কর্মকর্তা, সহকর্মী শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে দীর্ঘ কর্মজীবনে কলেজের শিক্ষা কার্যক্রম প্রশাসনিক দায়িত্ব পালনে প্রফেসর . মোঃ দিদারুল ইসলামের অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খান মোঃ সাজ্জাদ কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জিয়াউল কবীর এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মুহাম্মদ তারিকুল ইসলাম ভূঁঞা। অনুষ্ঠানে প্রফেসর . মোঃ দিদারুল ইসলামের সহধর্মিণী জনাব মনজিল--ফিহানা উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষকের প্রকৃত সাফল্য কেবল শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা মানবিক মূল্যবোধে গড়ে তোলার মধ্যেই একজন শিক্ষকের সার্থকতা নিহিত। দীর্ঘদিন ধরে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে দায়িত্ব পালন করে প্রফেসর . মোঃ দিদারুল ইসলাম শিক্ষা প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বক্তারা আরও বলেন, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে তিনি একদিকে যেমন শিক্ষার্থীদের পাঠদান একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, অন্যদিকে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের প্রশাসনিক দায়িত্বও নিষ্ঠা দক্ষতার সঙ্গে পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা, দায়িত্বশীলতা সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কলেজের শিক্ষকসমাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে প্রফেসর . মোঃ দিদারুল ইসলামের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু অবসরজীবনের শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা অবদান আগামী দিনের শিক্ষক শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বিদায়ী বক্তব্যে প্রফেসর . মোঃ দিদারুল ইসলাম তাঁর দীর্ঘ কর্মজীবনে সহকর্মী, শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া সহযোগিতা ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পথচলা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীদের সঙ্গে কাটানো সময় তাঁর স্মৃতিতে সবসময় উজ্জ্বল হয়ে থাকবে।

অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী শুভাকাঙ্ক্ষীরা বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত করেন এবং তাঁর হাতে সম্মাননা স্মারক উপহার তুলে দেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর খান মোঃ সাজ্জাদ কবীর প্রফেসর . মোঃ দিদারুল ইসলামের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করে বলেন, একজন দক্ষ, অভিজ্ঞ নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি কলেজের শিক্ষা প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবসরজনিত বিদায় কলেজ পরিবারের জন্য একই সঙ্গে আনন্দ বেদনার।

তিনি বলেন, চাকরি থেকে অবসর নিলেও একজন শিক্ষকের জ্ঞান, অভিজ্ঞতা অবদান কখনো অবসর নেয় না। প্রফেসর . মোঃ দিদারুল ইসলামের কর্মজীবনের অভিজ্ঞতা ভবিষ্যতেও শিক্ষক-শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।

বিশেষ অতিথির বক্তব্যেও তাঁর দীর্ঘদিনের দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা সহকর্মীদের প্রতি আন্তরিকতার প্রশংসা করা হয়। বক্তারা তাঁর অবসরজীবন সুখী সুন্দর হোকএই প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রফেসর . মোঃ দিদারুল ইসলাম মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনের পর অবসর গ্রহণ উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

সময় মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিয় সহকর্মী শিক্ষককে বিদায় জানাতে গিয়ে উপস্থিত সবার মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
notebook

জনবান্ধব কাজেই সরকারের অঙ্গীকার: বিমান ও পর্যটনমন্ত্রী