ঢাকা | বঙ্গাব্দ

গৌরীপুরে খাল খনন কর্মসূচীর অব্যয়িত কোটি টাকা ফেরত

দুটি খালে মোট ২ কোটি ৩১ লাখ ৮২ হাজার ২২৭ টাকা বরাদ্দ থাকলেও প্রতিকূল পরিস্থিতির কারণে বলার বিল খালের ওয়েজ খাতের ৫৬ লাখ ৪৩ হাজার টাকা এবং মইজগা-চাকুরিয়া ও ঢালিয়া বিল খালের নন-ওয়েজ খাতের ৪২ লাখ ৮৪ হাজার টাকা কোষাগারে ফেরত যাচ্ছে।
  • আপলোড তারিখঃ 30-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 49 জন
গৌরীপুরে খাল খনন কর্মসূচীর অব্যয়িত কোটি টাকা ফেরত ছবির ক্যাপশন: সরকারের কোষাগারে অব্যয়িত প্রায় ১ কোটি টাকা ফেরত দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর সিধলা ইউনিয়নে দুই খালের পুনঃখনন কাজে শ্রমিকের তালিকা দাখিলে বিলম্ব এবং প্রকল্প এলাকায় পানি জমে থাকার কারণে সরকারের কোষাগারে অব্যয়িত প্রায় কোটি টাকা ফেরত দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা।

দুটি খালে মোট কোটি ৩১ লাখ ৮২ হাজার ২২৭ টাকা বরাদ্দ থাকলেও প্রতিকূল পরিস্থিতির কারণে বলার বিল খালের ওয়েজ খাতের ৫৬ লাখ ৪৩ হাজার টাকা এবং মইজগা-চাকুরিয়া ঢালিয়া বিল খালের নন-ওয়েজ খাতের ৪২ লাখ ৮৪ হাজার টাকা কোষাগারে ফেরত যাচ্ছে।

জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে সিধলা ইউনিয়নের নম্বর ওয়ার্ডের 'বলার বিল খাল' পুনঃখনন প্রকল্পের জন্য ওয়েজ খাতে ৭৬ লাখ ১০ হাজার ৮২৭ টাকা এবং নন-ওয়েজ খাতে ৬৩ লাখ ৮৯ হাজার ৮০১ টাকাসহ সর্বমোট কোটি ৪০ লাখ শত ২৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজটি শেষ হলে হাজার ৯০০ মিটার দৈর্ঘ্যের এই খালটির গড় গভীরতা . মিটার, উপরিভাগ . মিটার এবং তলদেশ . মিটার হওয়ার কথা ছিল। অন্যদিকে, বোকাইনগর ইউনিয়নের 'মইজগা-চাকুরিয়া ঢালিয়া বিল খাল' পুনঃখননের জন্য ওয়েজ খাতে ৪০ লাখ ৬০ হাজার ৩০০ টাকা এবং নন-ওয়েজ খাতে ৫১ লাখ ২১ হাজার ৩০০ টাকাসহ মোট ৯১ লাখ ৮১ হাজার ৬০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ সম্পন্ন হলে হাজার ৯৩৬ মিটার দৈর্ঘ্যের এই খালটির উপরিভাগ . মিটার, তলদেশ . মিটার এবং গড় গভীরতা . মিটার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
গত ১৫ মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন দুটি খালের পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা জানান, প্রকল্পের কাজ শেষে সাশ্রয় হওয়া ৯৯ লাখ ২৭ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সংবাদটা যেনো বস্তুনিষ্ট, সত্য ও নিরপেক্ষ হয়